• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে ভূমিদস্যু ও মামলাবাজ বজলুর রহমানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

 

মাসুম খান,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভূমিদস্যু মামলাবাজ বজলুর রহমানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে দপদপিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত মোহন হাওলাদার, ইউনুছ হাওলাদার, মিজানুর রহমান, আনুরোশনা ও হাসিনা বেগম প্রমুখ।

এসময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, বীরনারায়ন ও কয়া গ্রামের কৃষক ও গরীব মানুষের শত শত একর জমি ভুয়া দলিল করে বজলুর রহমান রাড়ী দখল করে নিয়েছে। এভাবেই তিনি কয়েকশো একর সম্পত্তির মালিক হয়েছেন। জমি উদ্ধার করতে গেলে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

অভিযুক্ত বজলুর রহমান রাড়ী সেটেলমেন্ট অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত থাকায় অবৈধভাবে এলাকার অসহায় গরীব মানুষের সম্পদ জোরপূর্বক দখল করেছে। নানা অপকর্মের অভিযোগে তিনি বরখাস্তও হয়েছিলেন। পতিত আওয়ামী লীগ সরকার আমলে প্রভাব খাটিয়ে বিভিন্ন কমিটির সদস্য হয়ে বীরনারায়ন বাজারে জনসাধারনের জন্য জেলা পরিশোধ কর্তৃক নির্মিত শৌচাগার ভেঙ্গে মার্কেট নির্মাণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা অভিযুক্ত বজলুর রহমানের বিচার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকরিপি প্রদান করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/