• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

গৌরীপুরে বিএনপি’র দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতায় বহিষ্কার-৫ ; আহত-২০ নিহত-১

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

 

শিবলী সাদিক খানঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাংচুর সহিংস রক্তপাতে আহত ২০ জন নিহত হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিম আহম্মেদ আবির নামে এক ছাত্রনেতা। এমন অভিযোগে গৌরীপুর উপজেলার পাঁচ নেতাকে সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গৌরীপুর উপজেলায় মনোনয়ন বঞ্চিত হিরন নেতার সহযোগী নেতৃত্ব দলের কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি সহিংসতা এবং রক্তপাতমূলক ঘটনায় ছাত্রদল নেতা আবির নিহত এবং ২০ জন আহত অবস্থায় মমেক হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা যায়।

 

রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌরীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

বিএনপির আদর্শে বিশ্বাসী বিশ্লেষকগণ মনে করেন একটি শৃঙ্খলাবদ্ধ চেইন অব কমান্ড মেনে চলা রাজনৈতিক দল বিএনপি। দলের নীতি ও আদর্শ বিরোধী কার্যকলাপ, সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। দলের ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করায় স্বাগত জানিয়েছেন।

 

গৌরীপুর উপজেলার বিএনপি’র ধানের শীষ মনোনয়ন পাওয়া ইকবাল হোসেন সমর্থিত নেতাকর্মীরা জানান, “আমরা সবাই দলের সুনাম ও ঐক্যের জন্য কাজ করি। মনোনয়ন না পাওয়া হিরনসহ সহযোগীদের শৃঙ্খলা ভঙ্গকারী নেতাদের বিরুদ্ধে এই সিদ্ধান্তে আমরা সম্পূর্ণ সমর্থন জানাই। আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে দলীয় কাজ চালিয়ে যাবে এবং জনগণের পাশে থেকে দলের ভাবমূর্তি রক্ষা করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/