• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

 

ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়।’

 

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইমাম, মোয়াজ্জেম ও কওমি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আজ এ কথা বলেন। হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের পার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।

 

তিনি আরও বলেন, আমরা চাই, আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করুন। মানুষকে নৈতিকতার শিক্ষা দিন, সঠিক পথে পরিচালিত করুন। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ন্যায় ও মানবতার পক্ষে।

 

সভায় বক্তারা বলেন, ইসলাম ও ধর্মীয় শিক্ষা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বও ধর্মীয় শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে বদ্ধপরিকর।

 

সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।(সূত্র: বাসস)

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/