• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

জীবননগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টার

 

চুয়াঙ্গাঙ্গার জীবননগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জীবননগর মুক্তমঞ্চে এই সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল হাসান মো. আবু তালেব।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় শেষ পাতায় ৫ এর কলামে “জীবননগর গোয়ালপাড়ায় দিনে দুপুরে পুকুর থেকে মাছ লুট- আদালতে মামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মো. হাফিজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব ও মো. জহর।

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রকৃত ঘটনা, আমরা উল্লেখিত ব্যক্তিগণ নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ বিঘা জমিতে থাকা পুকুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত চুক্তিনামা মোতাবেক বাংলা ১৪৩২ সালের বৈশাখ মাস থেকে পুকুর লিজ গ্রহণ করে পুকুরে বিভিন্ন প্রকার মাছ ছেড়ে চাষ করে আসছি। দীর্ঘদিন পরিচর্যার পর গত ২২ অক্টোবর মাছ ধরা শুরু করি। দীর্ঘদিন পুকুরে মাছ চাষ করলেও কেউ কোনো প্রকার বাধা কিংবা আমাদের নিষেধ প্রদান করেননি।

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কিন্তু দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের আনসার আলীর ছেলে জনৈক রুকমান আমাদেরকে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। তিনি পুকুর লিজ গ্রহীতা না হলেও এবং তার স্বপক্ষে কোনো দলিলাদি/প্রমাণ না থাকা সত্ত্বেও তিনি কীভাবে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন তা আমাদের বোধগম্য নয়। এছাড়াও রোকমান আলীকে খুন, জখম এবং রোকমান আলীর শ্বশুরের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করার বিষয়টি আদৌ সত্য নয়। আমাদের পুকুর লিজের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ অবহিত আছেন। ঘটনার বিষয়ে এলাকাবাসী অবগত আছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য ঘটনা প্রকাশের জন্য’ আপনাদের পত্রিকায় প্রকাশের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/