• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার 

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

নাটোর প্রতিনিধি।

 

নাটোর জেলার ৭ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার মোঃ গোলাম সারওয়ার হোসেন। গত মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার সভাকক্ষে বড়াইগ্রাম থানার ওসি’র হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।

 

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সকল থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ সিআইডি নাটোর প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

জানা যায়, গোলাম সারওয়ার হোসেনকে পেশাগত কর্ম-দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ সন্মাননা পুরষ্কার দেয়া হয়। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনন্য অবদানের জন্য, জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিরলস চালু রাখা সহ তার বিভিন্ন কর্মতৎপরতা বিবেচনা করে তাকে পুরষ্কৃত করা হয়

 

পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি নাটোর জেলায় চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দসু্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/