• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ : সম্মাননা পদক পেলেন উর্মি আক্তার

Reporter Name / ৪১৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্টার এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে ইয়ুথ নারী সাংবাদিকতা তথা মানবাধিকার প্রতিদিন পত্রিকায় এবং প্রোগ্রাম বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পদক প্রদান করা হয় উর্মি আক্তার-কে।

তিনি মানবাধিকার প্রতিদিনের স্টাফ রিপোর্টার এবং স্টার বাংলাদেশ মিডিয়ার চীফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

 

মানবাধিকার প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠানে ইভেন্ট পার্টনার ছিলো স্টার বাংলাদেশ মিডিয়া।

মিডিয়া পার্টনার ছিলো এটিএন বাংলা।

 

প্রধান অতিথি হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হয় দৈনিক করতোয়া এবং দৈনিক ভোরের দর্পন পত্রিকার সম্পাদক-প্রকাশক প্রবীণ প্রথিতযশা সাংবাদিক মোঃ মোজাম্মেল হক লালু-কে।

এছাড়াও আজীবন সম্মাননা প্রদান করা হয় জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম-কে।

 

মানবাধিকার প্রতিদিনের সম্পাদক-প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পী উপস্থিত ছিলেন। পরিবেশনা অংশে দর্শকরা উপভোগ করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনী, যা অনুষ্ঠানের মর্যাদা আরও উজ্জ্বল করে তোলে।

 

সম্মাননা পেয়ে উর্মি আক্তার বলেন, মানবাধিকার প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক খন্দকার আছিফুর রহমান -এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই সম্মাননা স্বীকৃতি আগামীতে ভালো কাজ করায় আমাকে উৎসাহিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/