• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ জনতা— রাস্তা সংস্কারে জামায়াতের উদ্যোগে ফিরছে আশার আলো

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

 

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলিত থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়া নিউমুরিং ভোলা ফকিরের বাড়ির রাস্তাটি অবশেষে সংস্কারের আওতায় এসেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ব্যবস্থাপনা ও অর্থায়নে।

 

শুক্রবার ০৩ অক্টোবর বিকাল ৩:৩০ মিঃ এর সময় সরেজমিনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ শফিউল আলম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব শফিউল আলম বলেন—👉 “রাজনীতির লক্ষ্য শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। দক্ষিণ হালিশহরের এই রাস্তা বহু বছর ধরে মেরামতের অভাবে জনদুর্ভোগ বাড়িয়েছে। কিন্তু জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব ভুলে গেছেন। আমরা জনগণের অর্থে জনগণের কল্যাণেই কাজ করছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এলাকার প্রতিটি সড়ক, ড্রেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।”

 

তিনি আরো অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে হাজার কোটি টাকা ব্যয় দেখালেও সাধারণ মানুষের জীবনে এর সুফল নেই। বরং দুর্নীতি ও লুটপাটে জনগণ আজ অসহায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জামায়াত মাঠে নেমে সরাসরি জনসেবামূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহেদ,ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম,গাজী ওমর ফারুক,জি এম রাসেল,মোঃ আনিসুর রহমান,এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

রাস্তা মেরামতের কাজে এলাকাবাসী আনন্দ প্রক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/