• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন।

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:

 

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

 

এর আগে, গতকাল সোমবার ৮ সেপ্টেম্বর সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সুলতানা পারভীনের জামিন আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় তাকে বন্দুকযুদ্ধে হত্যার হুমকি দেওয়া হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

 

ঘটনাটিতে তৎকালীন জেলা প্রশাসক ছাড়াও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ঘটনার পর প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে জামিনে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম। মুক্তির পর তিনি জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/