• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার শ্রীপুরে দুর্ধর্ষ তাণ্ডব: হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানি, ঘর লুটপাটের পর প্রতিপক্ষের ‘আগুন নাটক’! কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লাল গালিচায় অভ্যর্থনা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা খলিল।

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম খলিলুর রহমান দলের নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

তিনি আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সণ ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের দিন কাটিয়েছিলেন।

তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। আমি তাঁর সুস্থতা কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামীলীগের পতন ঘটেছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সকল মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বিএনপি হোক সকল মানুষের ভালোবাসার কেন্দ্রীস্থল ও আস্থার প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/