• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স: শিবচরে ডিআইজি রেজাউল করিম মল্লিক।

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

 

মোঃ রিয়াজ রহমান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

 

মাদারীপুরের শিবচরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, “মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার এবং পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে, এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বুধবার (১৩ আগস্ট) সকালে শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এ বক্তব্য রাখেন।

 

এর আগে তিনি সংক্ষিপ্ত সফরে শিবচর থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

 

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পরীক্ষা করেন এবং অফিসার ও ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার ঘুরে দেখেন এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করে আগত সেবা প্রার্থীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তিনি থানায় একটি মাল্টা গাছের চারা রোপণ করেন।

 

পরে ডিআইজি শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা পুরো সফরজুড়ে তাঁর সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/