• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

শিবচরে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫।

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মোঃ রিয়াজ রহমান

 

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভিন খানম। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় এবং জাতীয় পর্যায়ের নানা জাতের ফল ও চারা প্রদর্শন করা হয়েছে। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, নারকেলসহ বিভিন্ন ফল এবং ফলদ বৃক্ষের চারাসহ ১০টিরও বেশি স্টল বসেছে মেলায়।

 

সাধারণ জনগণের মাঝে পুষ্টির গুরুত্ব ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরতে সচেতনতামূলক বার্তা দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম । এছাড়াও মেলায় শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড, কসমেটিক পণ্যের স্টল এবং মুখরোচক খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা।

 

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে, তবে প্রয়োজন হলে আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/