• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট টিভি প্রদান করা হবে: প্রকল্প পরিচালক।

Reporter Name / ৩৬৩ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

“দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট টিভি প্রদান করা হবে। শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহার করে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষকদের আইসিটি শিক্ষা অর্জন করা জরুরী। এজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাউশি) এর আয়োজনে শিক্ষকদের ৩ ব্যাপি ইন-হাউজ টিচার্স ট্রেনিং অব আইসিটি প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে।এর আগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নিয়ে ১২ দিন ব্যাপি ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে।” ২১ মে শনিবার বিকালে ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে ৩ দিন ব্যাপি ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাউশি’র প্রকল্প পরিচালক প্রফেসার শাহিদুল কবির।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আ: জব্বার, ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবু সাঈদ, আমিরাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন বায়েজিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশিকুল ইসলাম।

শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারী এন্ড হাইয়ার সেকেন্ডারী লেভেল প্রজেক্ট (ফেইস২, ফার্স্ট রিভাইজ), ইন হাউজ টিচার্স ট্রেনিং ফর আইসিটি এডুকেশন প্রোগ্রামে ঝালকাঠি জেলার ৪টি থানায় ৪৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। এই প্রশিক্ষন জেলা শিক্ষা অফিস নিয়ন্ত্রণ করে। প্রশিক্ষণে কম্পিউটারের বেসিক ধারণা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/