• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠি-২ আসনে বিএনপির জনমত যাচাইয়ে নান্নু এগিয়ে।

Reporter Name / ৭১৫ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

বিএনপির ঝালকাঠি-২ আসনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি (বরিশাল বিএম কলেজ) জননেতা মাহাবুবু হক নান্নু। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়ায় তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নান্নু ইতিমধ্যেই এলাকায় জনসংযোগ, সভা-সমাবেশ ও জনমানুষের মধ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি গরীব মেহনতি মানুষের সুখ দুঃখের খোঁজখবর নিচ্ছেন।

 

একটি সূত্রে জানা যায়, বিএনপির অভ্যন্তরীণ জরিপ ও জনমত বিশ্লেষণে নান্নুর জনপ্রিয়তা লক্ষণীয়। তার সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা সম্পর্কে গভীর ধারণা এবং তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা তাকে ঝালকাঠি -২ আসনে দলের শীর্ষ পছন্দে পরিণত করেছে।

 

ঝালকাঠি দুই আসনে বিএনপির পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে নান্নুর মনোনয়ন নিশ্চিত হলে দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় চেয়ারপারসন তারেক রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন নেতৃত্বের সম্মতিক্রমে নেওয়া হবে।

 

নান্নু তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সম্মান করি। জনগণের আস্থা ও দলের জন্য কাজ করাই আমার লক্ষ্য। দল আমাকে মনোনয়ন দিলে আমি এ আসনে বিজয়ী হবো ইনশাআল্লাহ।”

 

বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নান্নুর সমর্থকরা তার মনোনয়নের দাবিতে সংগঠিত হচ্ছেন। আসন্ন নির্বাচনে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বিএনপি।

 

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাহাবুবু হক নান্নুর এগিয়ে থাকায় দলীয় পর্যায়ে তার মনোনয়নের সম্ভাবনা জোরালো হচ্ছে।

ঝালকাঠি-২ আসনে প্রার্থীতা পাওয়ার জন্য লবিং তদবির করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।

অপর দিকে এ আসনে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর একক প্রার্থী রয়েছেন শেখ নেয়ামূল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/