• রবিবার, ১০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি সেলিম রেজার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

Reporter Name / ৫৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি জন মানুষের নেতা, ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশি মো: হাবিুবর রহমান সেলিম রেজা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন তার নির্বাচনী এলাকার জনগনসহ দেশবাসীকে।

তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। তাঁর এই বার্তায় ঈদের আনন্দ, সামাজিক ঐক্য, গণতন্ত্র রক্ষা এবং জাতীয় উন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে। ঈদ উপলক্ষে তিনি ৫-১০জুন তার নির্বাচনী এলাকায় অবস্থান করার কথা জানিয়েছেন।

পবিত্র ঈদুল আযহা উপরক্ষে ঝালকাঠি-১ আসনের জনগনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগ, সহানুভুতি ও ভালোবাসার শিক্ষা দেয়। পারষ্পারিক সহমর্মিতা ও মানবিকতা দিয়ে সমাজকে আরও সুন্দর করা যায়। সমাজে সকল শ্রেণির মানুষ যাতে ঈদের আনন্দে সামিল হতে পারে, সেদিকে সকলের লক্ষ্য রাখা উচিত।

তিনি আরো বলেন, এই ঈদে আসুন আমরা আত্মশুদ্ধির মাধ্যমে নতুন করে জীবন গড়ার অঙ্গীকার করি। নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি- এটাই হোক ঈদুল আযহার মূল শিক্ষা। নবী ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই। বর্তমান সময়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি। আমাদের রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুবসমাজকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলেন, তোমরাই হচ্ছ এই জাতির ভবিষ্যত নেতৃত্ব। নিজেদের যোগ্যতা, সততা ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে। ঈদের এই পবিত্র সময়ে আমি সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জাতীয় ঐক্য গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানাই।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসূচিগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। এটিই হবে আমাদের ঈদের প্রকৃত শিক্ষা।

তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

ঝালকাঠি জেলায় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি দেখা গেছে। ঝালকাঠি জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে। ঈদের এই পবিত্র সময়ে রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/