• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ঝালকাঠিতে তোলাবায়ে মুছলিহীন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

Reporter Name / ৫৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি,

“মাদ্রাসা শিক্ষা রক্ষা করো, স্বতন্ত্র পাঠ্যপুস্তক চালু করো” -এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার তোলাবায়ে মুছলিহীন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পতিত সরকারের শিক্ষানীতি বাতিলপূর্বক মাদরাসা শিক্ষা রক্ষায় পূর্বের ন্যায় স্বতন্ত্র কারিকুলাম ও পাঠ্যপুস্তক পুন:চালু করণের দাবীতে বৃহস্পতিবার (৫জুন) বাদ আছর শহরের কায়েদ মহল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে শেষ হয়। মিছিল শেষে এনএস কামিল মাদ্রাসার তোলাবায়ে মুসলিহীন সভাপতি ও ভিপি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ: কাদের আল মাদানী, মুহাদ্দিস মাওলানা নেছার উদ্দিন, তোলাবায়ে কেন্দ্রীয় নেতা মাশাহিদুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি মো: মাহমুদুল হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: আল মারুফ, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার তোলাবায়ে মুসলেহীনের সাধারণ সম্পাদক মো: মাহফুজ বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন,“পতিত সরকারের শিক্ষানীতি বাতিল, স্বতন্ত্র পাঠ্যপুস্তক চালু নাস্তিকদের আগ্রাসন বন্ধ,পাঠ্যক্রমের স্বকীয়তা রক্ষা এবং মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্রতা ফিরিয়ে দিতে হবে।”

বক্তব্য শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/