• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠির গগণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত এজাজ হাসান।

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি,

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের গগণ জিএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক এসএম এজাজ হাসান। ২২ মে বৃহস্পতিবার বরিশাল শিক্ষাবোর্ড, মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১)নং ধারা অনুযায়ী বশিবো/বিঅ/২০২৫/২৪০০ নং স্মারকের এক পত্রে এ মনোনয়ন প্রদান করা হয়। এজাজ হাসান বিনয়কাঠি ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির সন্তান। তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভুইয়া) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক এবং সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও সদালাপী মানুষ। এছাড়াও তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা এবং বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন । এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি সদস্য এসএম মুজিবুর রহমান, অভিভাবক সদস্য মো: কাওসার সিকদার ও সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক রিপন হালদার।

এডহক কমিটির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান বলেন, প্রতিষ্ঠানটি আমার নিজ এলাকায় প্রতিষ্ঠিত।এলাকায় শিক্ষার আলো ছড়ানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোয়া লাগেনি। আমি সকলের সহযোগীতায় মান সম্মত শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। এজন্য সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি। তাকে সভাপতি মনোনয়ন করায় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান,স্কুল পরিদর্শক, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক কর্মচারী গণ ও কমিটির সদস্যবৃন্দকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/