• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সমির মল্লিকের, স্বজনদের অভিযোগ চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু।

Reporter Name / ৪৬৮ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে কৃষ্ণকাঠি গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমির মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মল্লিকদের বিরোধ চলছিল। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সমির মল্লিক ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলকাঠি সদর থানার তদন্ত ওসি মো: মেহেদী হাসান সাংবাদিকদের বলেন , নিহত সমিরের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

উল্লেখ্য তবে নিহতের পরিবার দাবি করেছে, চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/