• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক !

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশি এবং নিতান্তই গরিব। কাজের জন্য ভারত গিয়েছিলেন। সম্ভবত বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করবে। আটক ব্যক্তিরা হলেন– দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেশ (২২)। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদ বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/