• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠির কৃতি সন্তান কুদ্দুস খাঁন বক্সিন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলা সদরের রমজানকাঠি গ্রামের কৃতি সন্তান এম এ কুদ্দুস খাঁন বাংলাদেশ বক্সিন ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গত ২৮ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ বক্সিন ফেডারেশনের পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে লেঃ কর্ণেল এম এ লতিফ খান (অব:) কে সভাপতি ও এম এ কুদ্দুস খাঁন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।

ওই এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ১৪৩(৩) অনুসরনে গঠন করা হয়েছে।

ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস খাঁন ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজ প্রতিষ্ঠা ও সভাপতি। তিনি একজন শিল্পপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। তিনি রমজানকাঠি গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি আলহাজ্ব মানিক খাঁন ও সুফিয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র। এছাড়াও তিনি তার নিজ এলাকায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মাধ্যমে শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছেন। এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারসহ গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার জন্য নিরলসভাবে চেষ্টা করেন।

তিনি এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ বক্সিন ফেডারেশনকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য নিরলসভাবে চেষ্টা করবো। ফেডারেশনের অনিয়ম ও দুর্নীতির কোন স্থান থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ফেডারেশনের গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/