• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

​সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুন ২০২৬, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপি দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

​আজ সকাল ৫টা ১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করা হয়।একই স্থানে দুপুর ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়।

​উক্ত অভিযানে জব্দকৃত

মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০ টাকা। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।​শুধুমাত্র জুন মাসেই ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। চলতি জুন মাসে তারা সর্বমোট ৬২১ বোতল ‘এস্কাফ’ সিরাপ, ৪৪ বোতল ‘ফেয়ারডিল’ সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০ টাকা।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/