• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা

গ্লোবাল স্টার আজীবন সম্মাননায় নুরুদ্দীন আহমেদ, ফেরদৌস আরা ও আনোয়ারা

Reporter Name / ৫৭৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার : গ্লোবাল ষ্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননায় ভূষিত হবেন বরেণ্য সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার, এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। আগামী ১৭ জানুয়ারি ২০২৫ রাজধানীর হোটেল হলিডে ইন ঢাকায় চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।

জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা রোজিনা, মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিইও তাসনোভা মাহবুব সালাম, সাংবাদিক সালাম মাহমুদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক ইভান শারিয়ার সোহাগ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাশায়েদ রহমান মুন এবং মানবাধিকার সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ সম্মাননায় ভূষিত হবেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রবি চৌধুরী, কন্ঠ শিল্পী ন্যান্সি, তানজিন তিশা, বারী শখ। অনুষ্ঠান উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/