• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ইরাকি সশস্ত্র গোষ্ঠী সরকারকে আহ্বান জানালো সিরিয়ায় সেনা মোতায়েনের

Reporter Name / ৪৮৪ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের শক্তিশালী ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী বাগদাদকে বিদ্রোহী হামলার বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থন করার জন্য সিরিয়ায় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে।

বাগদাদ থেকে এএফপি জানায়, কাতায়েব হিজবুল্লাহ বা হিজবুল্লহ ব্রিগেড সোমবার গভীর রাতে ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক বিবৃতিতে এই আবেদন জানিয়েছে।

উদ্ধৃতিগুলো এটির অফিসিয়াল সাইটেও পোস্ট করা হয়। ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার উত্তর আলেপ্পো নগরী দখল করায়, প্রতিবেশী ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা বৃত্তে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’র অংশ কাতায়েব হিজবুল্লাহর একজন মুখপাত্র বলেন, গোষ্ঠীটি এখনও তাদের নিজস্ব যোদ্ধা মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি, তবে বাগদাদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন,‘আমরা বিশ্বাস করি যে, ইরাক সরকারের উচিত সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে নিয়মিত সামরিক বাহিনী পাঠানোর উদ্যোগ নেওয়া, কারণ এই দলগুলো ইরাকের জাতীয় নিরাপত্তা ও অঞ্চলের জন্য হুমকিস্বরূপ।’

এর আগে কাতায়েব হিজবুল্লাহ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সাথে যুদ্ধ করেছে। ইরাকে, এটি সাবেক আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবি’র অংশ, জোটটি বর্তমানে নিয়মিত সশস্ত্র বাহিনীর সাথে একীভূত হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশে জোটটি ইরাকের সীমানার বাইরে জড়িত থাকার কথা অস্বীকার করে।

২০১৪ সালে ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থানের কারণে ইরাক ক্ষতবিক্ষত হয়ে পড়ে। ২০১৭ সালে পরাজিত হওয়ার আগে জিহাদি গোষ্ঠিটি দেশের প্রায় এক তৃতীয়াংশ দখল করে নেয়।

সোমবার, ইরাক বলেছে তারা সিরিয়ার সাথে তার ৬০০-কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সাঁজোয়া যান পাঠিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সরকারি বাহিনীকে সমর্থন করার জন্য প্রায় ২০০ ইরানপন্থী ইরাকি যোদ্ধা মোতায়েন করার কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/