• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

মোমিনুলের রেকর্ড ‘শূন্য’

Reporter Name / ৪৭২ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ‘শূন্য’-তে আউটের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক।

গতরাতে জ্যামাইকার কিংস্টনে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৬ বল খেলে খালি হাতে সাজঘরে ফিরেন মোমিনুল। এতেই লজ্জার রেকর্ডের মালিক হন তিনি।

৬৯ টেস্টে ১৭বার ইনিংসে শূন্যতে আউট হয়েছেন মোমিনুল। সর্বোচ্চ চারবার করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তিনবার ভারতের বিপক্ষে, দু’বার শ্রীলংকার বিপক্ষে, একবার করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে শূন্যতে আউট হয়েছেন মোমিনুল।

মোমিনুলের আগে এতদিন এই লজ্জা রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৬১ টেস্টে ১৬ বার শূন্যতে আউট হয়েছেন অ্যাশ।

তৃতীয় সর্বোচ্চ ১৩ বার করে শূন্যতে আউট হয়েছেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম।

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৪৩ বার শূন্যতে আউট হবার বিশ্ব রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টনি ওয়ালশের। ১৩২ টেস্টে ৪৩ বার শূন্যতে সাজঘরে ফিরেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/