• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা

রামপাল থানার বিদায়ী ওসি সোমেন দাশকে প্রেসক্লাব রামপালের সম্মাননা স্মারক প্রদান

Reporter Name / ৪৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট : রামপাল থানার বিদায়ী অফিসার ইন-চার্জ সোমেন দাশকে প্রেসক্লাব রামপাল ও রামপালবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ওসি’র কক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

জানা গেছে, গত ইং ২০২৩ সালের ১০ ডিসেম্বরে যোগদানের পরেই ওসি সোমেন দাশ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসানীয় ভূমিকা পালন করেন। তিনি আওয়ামী সরকারের বলয়ে থেকেও সকল প্রকার চাপ উপেক্ষা করে তার পেশাধারীত্ব বজায় রেখেছেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি রোধে বিশেষ ভূমিকা পালন, মাদক নির্মূল, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং দমন, আলোচিত হত্যা মামলার পেশাধারী অস্ত্রধারী কিলারদের গ্যাং ও অস্ত্রসহ গ্রেফতার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধে সাহসিকতার সাথে বিশেষ ভূমিকা পালন করেন।
দল, মত নির্বিশেষ তিনি তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জন করেন। একজন ভিন্ন ধর্মের মানুষ হলেও পেশাধারীত্বে তিনি অটল ছিলেন। রাজনৈতিক চাপ কৌশলে উপেক্ষা করে তিনি তার সর্বোচ্চটুকু সেবা দানের চেষ্টা করেছেন এই কর্মকর্তা। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার পবিত্র দায়িত্বকে পবিত্র মনে করে কাজ করেছি। যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন ততদিন আমি নিষ্ঠার সাথে কাজ করবো। আমি বাংলাদেশে মানুষের কাছে দ্বায়বদ্ধ। আমি আমার বিবেকের কাছে দ্বায়বদ্ধ। সবাই আমার জন্যে দোয়া ও আশীর্বাদ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি মো. কবির আকবার পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্যা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য রেজাউল ইসলাম, মো. হারুন শেখ, মো. তুহিন মোল্যা, মুর্শিদা পারভীন, গাজী আবু নাইম, অধ্যাপক সুখময় ব্রহ্ম, শেখ সাগর আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/