• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল 

রামপালে জরায়ুমুখ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে করণীয় সভা : এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে

Reporter Name / ৩৩২ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি : হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি যৌনবাহিত ভাইরাস। এটি জননাঙ্গে আঁচিল (ওয়ার্টস) ও জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি করে। দেশে শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্সার এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভবনের কনফারেন্স হলরুমে জরায়ুমুখ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক অবহিত করণীয় সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল সভাপতির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো জানান, আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। অবহিত করণীয় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস (ই.পি.আই) কমলেশ কান্তি দাস, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সেখ ওমর ফারুক, সাংবাদিক রবিউল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও মাদরাসার শিক্ষকবৃন্দ।
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা বিনামূল্যে এক ডোজ করে প্রদান করা হবে। এই টিকা কেবলমাত্র নিবন্ধনের মাধ্যমেই নিতে পারবেন। তার জন্য সরকারি www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। এই কর্মকর্তা আরো বলেন, অসেচেতনার জন্য জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত নারীদের লক্ষ্মণ অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব, শারীরিক মিলনের পর রক্তপাত, মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় রক্তপাত এবং কোমর, তলপেট ও উরুতে ব্যাথা হওয়া।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/