• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সাইদুল হক

Reporter Name / ৩৭৩ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু : বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে”দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয়”শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী এম.নাজিমউদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈন উদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও গবেষক ড. এমদাদুল হক খান।
অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক খবর জনতা পত্রিকার সহ সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু। সভাপতিত্ব করেন সোশ্যাল জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ব্যারিস্টার রবিউল হোসেন রবি।
প্রধান অতিথির নিকট হতে স্ব ক্ষেত্রে মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ “ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়াড ২০২৪”সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোঃ সাইদুল হক প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের মিডিয়া তথা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না।বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষক আলেম-ওলামা ছাত্র জনতার বাক স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে প্রশাসনের সকল ক্ষেত্রে সংস্কার করে একটি সোনার বাংলাদেশ গড়তে হবে যেখানে থাকবে না কোন বৈষম্য। বিশেষ অতিথি বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডঃ মোঃ মশিউর রহমান বলেন, নির্যাতিত নিপীড়িত দেশের গণমানুষের মুক্তির জন্য বৈষম্য বিরোধী একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে দেশপ্রেম নিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ার জন্য এগিয়ে আসা। দেশের প্রতিটি সেক্টরে সকল বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ।তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগের স্বপ্ন পূরণ হবে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী এম.নাজিম উদ্দিন আল আজাদের নিকট হতে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আর ও সম্মাননা পুরস্কার গ্ৰহন করেন সিকদার ট্রেডিং কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, খায়রুল উম্মাহ ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড এর চেয়ারম্যান মুহাম্মাদ হারুনুর রশিদ,আজ ট্রাভেলস এর সিইও আতাউর রহমান, ডিএমপি শেরে বাংলা নগর থানার এএসআই মোঃ আহসান হাবীব, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আব্দুল হাই ভূঁইয়া, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজ সেবক রাহেলা আক্তার ও আয়েশা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/