• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় দাম কমছে

Reporter Name / ৪৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক কমিয়ে অর্ধেক করাতে দাম কমছে পেঁয়াজের। গত দু’দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে আমদানি-কারকরা। এর ফলে কমছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।
গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত দিনাজপুর হিলি পাইকারি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। হিলি পাইকারি বাজারের আড়তদার শহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১শ’ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১৫ টাকা কমে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলিস্থল বন্দর খুঁচরা ব্যবসায়ীরা বলছেন, গত দু’দিন ভারত থেকে নতুন শুল্কায়নে পেঁয়াজ আমদানির ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেজি প্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আসলে স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে। গতকাল বুধবার দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরিফুল আলম বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দামের কোন ঠিক নাই। প্রতিদিন কোন পণ্যের দাম কমে আবার কোনটার বাড়ে। বাজার নিয়ন্ত্রণে থাকে না। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তবে আগে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করত। ভোক্তা অধিদপ্তর মাঝে মধ্যে বাজার মনিটরিং করতে আসত। কিন্তু এখন সেটাও করে না। ফলে বাজার নিয়ন্ত্রণে থাকছে না। কিছু ব্যবসায়ী নিজের খেয়াল খুশি মতো বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করছে। একারণে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে পেঁয়াজের দাম।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে নতুন শুল্কায়নে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে দাম কিছুটা কমছে। আমরা বর্তমানে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১শ’ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরোও কমতে পারে বলেও জানান এই বিক্রেতা।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। সেই সঙ্গে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে ৫৫০ মার্কিন ডলার থেকে ৪০৫ মার্কিন ডলার করেছে। এতে করে দেশের পেঁয়াজ আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করলে এবং দামও কমে যাবে। হিলিস্থল বন্দর কাস্টমসের উদ্ভিদ বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জানান, গতকাল বুধবার বিকেল পর্যন্ত ভারতীয় ৪ ট্রাকে ১শ’ মেট্রিক টন পেঁয়াজ এবং পরশু মঙ্গলবার ১২৩ মেট্রিক টনসহ গত দু’দিনে ২২৩ মেট্রিক টন পেঁয়াজ ব্যবসায়ীরা আমদানি করেছে হিলি স্থলবন্দর দিয়ে।এই আমদানি কার্যক্রম প্রতিদিন চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/