• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে

Reporter Name / ৪১৭ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ফারুক আলম, টেকনাফ কক্সবাজার থেকে : টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে এসে পড়লো। এ সময় স্থলবন্দরের অফিসের জানলা এবং ট্রাকের কাচ ভেঙে গেছে। এতে আতঙ্কে স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার দুপুরে মিয়ানমার থেকে ছোঁড়া গুলি লাগে স্থল বন্দরে।

গুলির বিষয়টি স্বীকার করে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দুপুরে সীমান্তে লাল দ্বীপ-জালিয়ার দ্বীপে দুই গ্রুপের মধ্য হঠাৎ গোলাগুলি শুরু হয়। বেশকিছুক্ষন ধরে গুলি বর্ষণ চলে। এতে আমাদের অফিসে এসে দুটি গুলি পড়ে। সে সময় আমরা দুইজন অফিসে কর্মরত ছিলাম।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আতঙ্কে বন্দরের শ্রমিকরা কাজ না করে চলে গেছে। ফলে মিয়ানমার থেকে আসা ২৪ হাজার ব্যাগের একটি বাণিজ্য ট্রলারের মালামাল খালাস বন্ধ রয়েছে। এ সীমান্তে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আমরা সবাই অনিরাপদে আছি।

টেকনাফ স্থলবন্দরের শ্রমির মো.নাজির বলেন, ‘মিয়ানমার থেকে একটি ট্রলার মালামাল নিয়ে আটজন ব্যবসায়ীর কাছে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌছে। এই ট্রলার থেকে মালামাল খালাসের সময় মিয়ানমার থেকে গুলি এসে পড়ে। এতে শ্রমিকরা ভয়ে পালিয়ে যায়। এখন বন্দরজুড়ে আতঙ্ক।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দর ৩টি গুলি এসে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা গুলি করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/