• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে একশ’ কোটি টাকার অনুদান

Reporter Name / ৩৫৯ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

খন্দকার আছিফুর রহমান তোতা : ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে একশ’ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি জানান, এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারর্গকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহিদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।
নাহিদ ইসলাম জানান, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ৮০০ শহিদ এবং ২০ হাজারে বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭০০ পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, সকল পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে।
ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আজ প্রধান উপদেষ্টার কাছ থেকে একশ’ কোটি টাকার চেক গ্রহণ করেছি। আমি দেশবাসীকে অনুরোধ করব এবং যারা দেশে বাইরে আছে তাদেরকেও বলব যে, আপনাদের দান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, যারা ইতোমধ্যে আহত অবস্থায় আছে, ক্রিটিকাল অবস্থায় আছে, তাদের চিকিৎসা খুব দ্রুত শুরু করা আপনাদের এ অনুদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চিকিৎসা যত বিলম্বে হবে, দেরি করে হবে, আহতের সংখ্যা তত বাড়বে। আপনাদের সকল কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে দাঁড়ান। দান করা শুরু করুন।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে অনুদান দিতে পারেন। এই ফান্ডটি আমরা সরকারি ত্রাণ তহবিল থেকে শুরু করলাম। এখন দেশের সবার কাছে অনুদানের জন্য আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশননের সেক্রেটারি শহিদ মুগ্ধর জমজ ভাই মাহবুবর রহমান স্নিগ্ধ এবং কমিটির সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/