• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছাতকে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” কর্মশালা অনুষ্ঠিত   আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে ক্রীড়া উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ৩৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এক অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ। তাদের এমন সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বয়সভিত্তিক টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। দলের এমন সাফল্যে জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড়সহ দলের সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাক্ষাৎকালে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেনো অব্যাহত থাকে তা নিশ্চিত করতে হবে।’
সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বিশ্বাস, যুবাদের সাফল্য সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/