• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বাড়িতে সমন্বয়করা

Reporter Name / ৪৭৫ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

সিলেট প্রতিনিধি : সিলেটে বৈষমবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়করা।

শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিবের নেতৃত্বে কয়েকজন সমন্বয়ক আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। পরে তারা নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুরে নিহত মোস্তাক আহমদের বাসায় যান। এসময় তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিব বিষয়রটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমাদের আন্দোলনে সকল শহীদদের স্মরণে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার সকল শহীদদের বাড়িতে যাচ্ছি। তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
এদিকে বাদ জুমা হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে ছাত্র-জনতাসহ সকল নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/