• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ক্লিনিকের সামনে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা আহত ১ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত দুর্যোগে কীভাবে বাঁচবে মানুষ? ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের বাস্তবধর্মী মকড্রিল ও উদ্ধার মহড়া কড়া নিরাপত্তায় ঝালকাঠি আদালতে হাজির যুবলীগ নেতা জাকিরসহ চারজনকড়া নিরাপত্তায় ঝালকাঠি আদালতে হাজির যুবলীগ নেতা জাকিরসহ চারজন ঝালকাঠির ইয়াস ব্লাড ব্যাংককে রক্তের ব্যাগ উপহার দিলেন পৌর প্রশাসক ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানকে বিদায় সংবর্ধনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

Reporter Name / ৪৭০ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ফলাফলের পাঁচ হাজার ৪৫৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার ( ১৫ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ২য় গ্রুপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

২২ জেলায় (রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাঁচ হাজার ৪৫৬ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা মোবাইলে এসএমএসও পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/