• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার

নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

Reporter Name / ৫৭০ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা মামুনুল হক।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন।

পাশাপাশি তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাগিনা ও জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষক মাওলানা ইহসানুল হক।

তিনি লিখেছেন, ‘ইবনে শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ।’

একইসাথে মাওলানা মামুনুল হকের ছেলে মাওলানা যিমামুল হকও তার বাবার ‍মুক্তির বিষয়টি ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন। এই নিউজে ব্যবহৃত ছবিটি শেয়ার করে মাওলানা যিমাম ‍লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর কিছুক্ষণ পর তিনি একটি ভিডিও-ও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে- স্বজনদের সাথে কারাফটক থেকে বেরিয়ে আসছেন মাওলানা মামুনুল হক।

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবত বন্দী হিসেবে ছিলেন। অবশেষে শুক্রবার বেলা ১১টার কিছু্ক্ষণ আগে তার মুক্তি হলো।

এদিকে, গতরাত ১১টার দিকেই তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কারাফটকে ভক্তদের অধিক ভীড় থাকার কারণে তার মুক্তি বিলম্বিত হয়। সুত্র: নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/