• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন : কৃষিমন্ত্রী

Reporter Name / ৪৪৪ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের জনগণের পাশে থাকেন ও মানুষের কল্যাণে কাজ করেন। জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এবারও ক্ষমতায় এনেছে, কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিপদের সময় তাঁকে পাশে পাওয়া যায়। আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তাঁর নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনকল্যাণে বেশি করে কাজ করতে ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/