• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই

শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী

Reporter Name / ৪৪২ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও যারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও পাওনা থেকে বঞ্চিত করবে সরকার তাদের ছাড় দেবে না।

তিনি বলেন, ‘কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে, আমরা তাদের ছাড় দেবো না, তা সে যত বড়ই হোক না কেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক না কেন।’

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে এবং তাদের কল্যাণের দিকে নজর দিতে হবে।

তবে ক্ষমতাধর ব্যক্তি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিদের কথা বলার সময় তিনি কারো নাম উল্লেখ করেননি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো: মাহবুব হোসেন।

অনুষ্ঠানে মে দিবসের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/