• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ সেতুর দাবীতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন  যমুনা পাড়ি দিল একদিনে ৫৩ হাজার যান, আয় ৪ কোটি টাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা’র প্রচারণায় মুখরিত জনপদ কাঠালিয়া উপজেলার রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও খুলছে, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

Reporter Name / ৫৮৫ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও খুলছে আগামীকাল (রোববার)। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

তাপপ্রবাহ স্বাভাবিক পর্যায়ে আসার আগ পর্যন্ত এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত বহাল থাকবে বলে অফিসে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬ টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।

তীব্র গরমের কারণে গত ২৫ এপ্রিল সারাদেশের সব স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৮ এপ্রিল রোববার খোলার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/