• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

মৃত্যু আমায় ভয় পায় : ঈদের অনুষ্ঠানে মমতা

Reporter Name / ৪৫৬ Time View
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে দেবেন না বলে আশ্বাস দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এ সময় তিনি বলেছেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমায় ভয় পায়।’

বৃহস্পতিবার সকালে রেড রোডের ঈদের জামাত পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিবারের মতো এবারো রেড রোডে ঈদের অনুষ্ঠানে যান তিনি।

সেখানে সিএএ এবং এনআরসি-বিরোধী বার্তা দিয়ে মমতা বলেন, ‘আমরা ঘৃণা করতে জানি না। আমরা ঘৃণাভাষণ চাই না। আমরা ভাগ বাঁটোয়ারা চাই না। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চাই না। আমরা নাগরিকত্ব সংশোধনী আইন চাই না। আমরা চাই যে সকলে যেন এক সাথে থাকেন। আমরা জুলুম সহ্য করব না। আমরা এক সাথে থাকলে কেউ কিছু করতে পারবেন না। যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ মৃত্যুতে কোনো ভয় নেই।’

মমতা এমন একটা দিনে সেই কথাগুলো বলেছেন, যে দিনটার মেরেকেটে এক সপ্তাহ পরে পশ্চিমবঙ্গ-সহ ভারতে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। তারপর আরো ছয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। ভোটের বৈতরণী পার করতে তৃণমূল নিজেদের সংখ্যালঘু ভোটব্যাংক ধরে রাখতে মরিয়া বলে রাজনৈতিক মহলের মতামত।

রেড রোডে মমতার কী কী বললেন?
তিনি বলেন, ‘এটা খুশির ঈদ। এটা শত্রুদের বিরুদ্ধে ঈদ। এটা সাহসের ঈদ। এটা জীবনে আপনাদের এগিয়ে যাওয়ার ইদ। এটা আমাদের সাহস জোগানোর ঈদ। এক মাস ধরে রোজা পালনের পরে এমনভাবে ঈদ উদযাপন, তা বড় দৃষ্টান্ত। আমাদের এক দিন উপবাস করলে তিন দিন খেতে হয়। আর আপনারা এক মাস ধরে রোজা করেন।’

মমতা বলেন, ‘আমি ভেবেছিলাম যে গতকাল (বুধবার) ঈদ হবে। আজ উত্তরবঙ্গে অনেক কর্মসূচি আছে। কিন্তু রেড রোডের নামাজের অনুষ্ঠানে না এসে আমি থাকতে পারি না। এটা আল্লাহর আশীর্বাদ। সকলেই আল্লাহের দোয়া চান। সকলের আল্লাহর দোয়া পাওয়ার সৌভাগ্য হয় না। যারা সৎ মানুষ, তারা আল্লাহের দোয়া পান। যারা সৎ মানুষ নন, তারা আল্লাহর দোয়া পান না।’

তিনি আরো বলেন, ‘দেশের জন্য রক্ত দিতে তৈরি আমরা। কিন্তু অত্যাচার সইতে রাজি নই। দেশের মানুষদের অত্যাচার করা হবে, সেটা আমরা মানব না। শুধু জুলুম আর জুমলাবাজি করে। আমি জানি, অনেকের মনে প্রশ্ন আছে যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হবে কিনা, জাতীয় নাগরিকপঞ্জি হবে কিনা। আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে। আমরা মানব না। আমরা গায়ের জোরে মানব না। আবার বলছে যে আপনি নাগরিক কিভাবে হলেন? আগে ওদের বলুন যে আপনারা নাগরিক কিনা আগে বলুন।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/