• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের জামাত

Reporter Name / ৫৬৫ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ঈদুল ফিতরের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পরই শুরুর নির্দেশ দিয়েছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেট জানিয়েছে, উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের এই সময় ঠিক করে দিয়েছে মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী শেইখ আব্দুল্লাতিফ আল-শেইখ এক বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের সব শাখাকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী জানান, নামাজের জন্য উন্মুক্ত মাঠ ও সব মসজিদে ঈদুল ফিতরের জামাত হবে। তবে নামাজের জন্য খোলা মাঠ সংলগ্ন যেসব মসজিদ রয়েছে, সেখানে জামাত হবে না। এছাড়া যেসব শহর ও গ্রামের মসজিদগুলোতে সাধারণত ঈদের জামাত হয় না, সেসব মসজিদেও এবার ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে।

ঈদুল ফিতরের নামাজের জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়ার গুরুত্ব তুলে ধরে আল-শেইখ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণসহ সকল সেবা নিশ্চতের আহ্বান জানিয়েছেন, যাতে সবাই সহজে আরামদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন।

সৌদি আরবে এবার রোজা শুরু হয়েছে ১১ মার্চ। রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/