• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

রাজধানীতে ৯টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪৬৮ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ভেজাল শিশু খাদ্য, নকল বৈদ্যুতিক তার, সরঞ্জামাদি, মজুদ ও বিক্রির অপরাধে রাজধানীর শ্যামপুর, সূত্রাপুর ও কেরাণীগঞ্জ এলাকায় ৯টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বাসস’কে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কেরাণীগঞ্জ, শ্যামপুর ও সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিএসটিআই’র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় এক্সপোলিংক রিসোর্সেস লিমিটেড’কে নগদ ৫ লাখ টাকা,  তানিয়া ক্যাবলস্’কে ৫ লাখ টাকা,  সুপার সাইন ইন্ড্রাস্ট্রিজ (ইলেট্রিক্যাল)’কে ১০ লাখ টাকা, বাঁধন ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে ৫ লাখ টাকা,  বাবু স্টোর’কে ২ লাখ টাকা, ইআরবি ক্যাবলস্’কে এক লাখ টাকা,  এ আর কনজিউমার লিমিটেড’কে ২ লাখ টাকা,  বি.কে.কে পলিমার এন্ড মেটাল’কে ৫ লাখ টাকা ও তাহসিন মার্কেটিং’কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ এসব অসাধু ব্যবসায়ীরা ভেজাল শিশু খাদ্য, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।সুত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/