• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির

Reporter Name / ৪৩৭ Time View
Update : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

খবর জনতা  ডেস্ক:  ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানের শুরুতে একাধিকবার যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পর এবার ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের ওপর জারি হয়েছে নতুন আরেক শর্ত।

নতুন নির্দেশনা অনুযায়ী, ওমরাহ করতে যাওয়া কেউ লেজার, আতশবাজি ও নকল মুদ্রা নিয়ে প্রবেশ করতে পারবেন না সৌদিতে। প্রবেশ করা যাবে না দেশটিতে নিবন্ধন নেই, এমন কোনো ওষুধ নিয়েও।

বুধবার (২৭ মার্চ) নির্দিষ্ট কিছু জিনিস বহনে নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

ওমরাহ পালনকারীদেরকে ‘আল্লাহর মেহমান’ অভিহিত করে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের নতুন নির্দেশনায় বলেছে, ‘আল্লাহর মেহমানরা, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।’

মূলত সৌদিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যান। হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় যেকোনো সময়। তবে, পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এবার রমজানে একজন ব্যক্তিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। রমজানের শুরু দিকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশটির সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/