• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম

কলিং অ্যাপ ‘আলাপ’ জনপ্রিয় করার নির্দেশ

Reporter Name / ৫২৪ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিসিএলের কলিং সেবা অ্যাপ ‘আলাপ’কে গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এই লক্ষ্যে ২০ লাখ গ্রাহক একসঙ্গে ভিডিও কল করার সক্ষমতা তৈরি, আইডি ছাড়াই মোবাইল নাম্বারের মাধ্যমে হোয়াটস অ‌্যাপসের মতো সহজে অ‌্যাপসটি ডাউনলোড করার উপযোগী করা এবং বিদ্যমান ল্যান্ড ফোনের নাম্বার হিসেবে অ‌্যাপটিতে ইনকামিং ও আউটগোয়িং কল করা ও কল ধরার সুবিধা নিশ্চিত করতে তিনি নির্দেশ দেন।

বৃহস্পতিবার (মার্চ ১৪) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এছাড়া তিনি চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের অগ্রগতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে জাতীয় অগ্রগতির ক্রম তালিকায় সর্বোচ্চ স্থান অর্জনের করণীয় বিষয়ে পরামর্শ দেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বিটিসিএল, টেশিসসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন সংস্থার অব্যবহৃত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসি, ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর,সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, টেলিটক, টেশিস এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/