• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৫৪০ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজটির নাবিকদের সুস্থভাবে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও ২৩ নাবিককে উদ্ধারে ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, জাহাজ এবং নাবিকদেরকে সুস্থভাবে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে, আমরা কোন প্রক্রিয়ায় এগোচ্ছি, সেটি বলতে চাই না। কারণ এটি জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।

মন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ দুটোকেই মুক্ত করা। তিনি বলেন, আপনারা জানেন, একই কোম্পানির আরেকটি জাহাজ ২০১০ সালে হাইজ্যাক হয়েছিল। সেটিকে মুক্ত করতে ১০০দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোন কমতি নেই। আমরা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ইনশা আল্লাহ আমরা আশা করছি, অতীতের মতো এবারও সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারব।

মায়ানমারে বিশৃঙ্খলার কারণে আবারো ১৪৯ জন বিজিপি সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছে সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ইতিপূর্বেও মায়ানমারের এ ধরনের কিছু নাগরিক আমাদের দেশে এসেছিল, আমরা মায়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদেরকে যেভাবে ফেরত পাঠিয়েছি। এবারও তাদেরকে একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/