• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Reporter Name / ৪৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তাঁর দশ দিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারওয়েজের একটি বাণিজ্যিক বিমান (ইকে-৫৮২) সকাল ৭টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান।
এর আগে গতকাল বিমানটি (স্থানীয় সময়) ১৪৩৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার মোঃ আশেকুন নবী চৌধুরী বাসসকে এ কথা জানান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি গত ৩ মার্চ এমিরেটস এয়ারওয়েজের একটি নিয়মিত বিমানে (ফ্লাইট নং ইকে-৫৮৫) দুবাইয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।
পরে দুবাই থেকে  রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।
রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষাকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন। source : bss


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/