• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

 

​মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এক সফল অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে আনা বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জব্দকৃত মাদকের পরিমাণ ১৪ (চৌদ্দ) কেজি।

​অভিযানসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টিম ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১:৪০ মিনিট থেকে ২:২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় এই অভিযান চালায়।

মোঃ নাসির (৪৬), পিতা- মৃত আব্দুল ওহাব, সাং- চর ইসলামপুর, সদর,চাঁপাইনবাবগঞ্জ।

মোঃ মতিন (২০), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- নতুন বাররশিয়া, শিবগঞ্জ,

চাঁপাইনবাবগঞ্জ।

​ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মাদকের এই চালানটি কুমিল্লা থেকে নিয়ে এসেছিল এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। ডিএনসির সময়োচিত তৎপরতায় বড় এই চালানটি জনসাধারণের কাছে পৌঁছানোর আগেই জব্দ করা সম্ভব হলো।

​এ ঘটনায় জড়িত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সাথে জড়িত যেকোনো চক্র বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/