• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাঠালিয়াকে ২-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঝালকাঠি সদর বিভাগীয় কমিশনারের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’-এর ফ্রি হেলথ ক্যাম্প, শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ঝালকাঠী’র পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ আগস্টজুড়ে অনলাইনে সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন, ঝালকাঠি সদরে শুরু হচ্ছে নিবন্ধন নওগাঁ সদর থানায় চাঁদাবাজির অভিযোগ: ওসির যোগদানের পর বেড়েছে মাসোহারা বাণিজ্য? খুলনার দাকোপে ১০ দিনের নবজাতক অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, চাচাসহ দুইজন গ্রেপ্তার ভৈরবপাশা ইউপি নির্বাচন: প্রচার-প্রচারণা ও জনসমর্থনে শীর্ষে মোহাম্মদ আজিজুর রহমান বশির মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টা, মাথা ফাটিয়ে রক্তাক্ত ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু:

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার মহামান্য মিস্টার হাজি হারিস বিন হাজি ওসমানের (His Excellency Mr. Haji Haris bin Haji Othman) সাথে আজ এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক ও কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ঢাকায় ব্রুনাই হাই কমিশনে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের (ডিআরসি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। তাঁর সাথে বৈঠকে আরও অংশ নেন প্রখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী লেফট্যানেন্ট কর্নেল (অব.) প্রফেসর ড. আকরাম আলী। বৈঠকে ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার রোজাইমি আবদুল্লাহও উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকার চলাকালীন মহামান্য হাইকমিশনারের নিকট প্রফেসর ড. আকরাম আলীর সদ্য রচিত সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিশ্লেষণধর্মী গ্রন্থ “July Revolution: And It’s Aftermath Politics”-এর একটি কপি আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

 

বৈঠকে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা বিশাল সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি (Skilled Manpower) গড়ে তোলার গুরুত্ব এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কৌশলগত উপায়সমূহ নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।

 

বৈঠক শেষে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম জানান, জাতীয় অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই চিন্তাশীল ও কৌশলগত মতবিনিময় অত্যন্ত চমৎকার ও কার্যকর ছিল। তিনি ব্রুনাই হাইকমিশনের আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/