• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ:এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিষখালী নদীর ভয়াবহ ভাঙন রোধে রাজাপুরে জরুরি জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন ৫ জুলাই নতুন রূপে প্রকাশিত হচ্ছে আজমির হোসেন তালুকদারের সম্পাদনায় দৈনিক খোলা কণ্ঠ উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা ‎ কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম গাছে পাকা দেশি আমের ঘ্রাণেই বাংলার গ্রীষ্মের আসল স্বাদ ট্রেজারির ষান্মাসিক বাস্তব মজুদ যাচাই সম্পন্ন, সকল মজুদ সঠিক পাওয়া গেছে

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঝালকাঠির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) বায়জীদ ইবনে আকবর, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার সহ আরও অনেকে।

 

সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/