• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ:এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিষখালী নদীর ভয়াবহ ভাঙন রোধে রাজাপুরে জরুরি জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন ৫ জুলাই নতুন রূপে প্রকাশিত হচ্ছে আজমির হোসেন তালুকদারের সম্পাদনায় দৈনিক খোলা কণ্ঠ উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা ‎ কৃষকেরাই দেশের প্রাণঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম গাছে পাকা দেশি আমের ঘ্রাণেই বাংলার গ্রীষ্মের আসল স্বাদ ট্রেজারির ষান্মাসিক বাস্তব মজুদ যাচাই সম্পন্ন, সকল মজুদ সঠিক পাওয়া গেছে রাজাপুরে আলোকবর্তিকা তানভীর রশিদ : পল্লী উন্নয়নের এক যুগান্তকারী উদ্যোগ

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন 

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

 

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘গ্লোবাল টিভি’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

​বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​গ্লোবাল টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি

 

জুলহাজ কায়েম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব

অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,

 

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ রফিকুল ইসলাম,

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, ​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।

​এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা, আবু জাফর সিদ্দিকী ও মোতালেব হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

​আলোচনা সভায় বক্তারা বলেন, গ্লোবাল টিভির বিগত চার বছরের পথচলার প্রশংসা করে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গ্লোবাল টিভি তাদের বস্তুনিষ্ঠ নিউজ ও মানসম্মত অনুষ্ঠানমালার মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও এই চ্যানেলটি শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/