• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন ৪৪১ জন মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ডাম্পিং স্টেশনে কোন ক্ষতিকারক প্রভাব নেই: অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার  জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি

ডাম্পিং স্টেশনে কোন ক্ষতিকারক প্রভাব নেই: অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার 

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন বলেন, ডাম্পিং স্টেশন তৈরি হলে সেই এলাকায় কোন ক্ষতিকারক প্রভাব পড়বে না। ডাম্পিং স্টেশনের পরিবেশ এমন থাকবে সেখানে বসে ভাত খাওয়া যাবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত হবে। এতে ওই এলাকার জনবসতির উপর কোন ক্ষতিকারক প্রভাব পড়বে না। এ বিষয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। এ কাজে কেহই ক্ষতিগ্রস্ত হবে না বরং ঝালকাঠিবাসী উপকৃত হবেন।

জেলা তথ্য অফিসের আয়োজনে ঝালকাঠিতে সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

এতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিভিন্ন কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ, সদস্য সচিব দৈনিক গাউছিয়া প্রকাশ অলোক সাহা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আল আমীন তালুকদারসহ অন্যান্যরা।

 

বক্তারা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/