ঝালকাঠি প্রতিনিধি:হযরত কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার বাদ মাগরিব ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন হিজবুল্লাহ জমিয়াতুল মুসলেহীন, যুব মুসলেহীন ও এলাকাবাসীর আয়োজনে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন মুসলেহীন সভাপতি মোঃ হারুনুর রশিদ (মাস্টার)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরুল মুছলেহীন হযরত নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান। বিশেষ মেহমান ছিলেন এন এস কামিল মাদরাসার মূহাদ্দিস মুফতি মোঃ মনিরুজ্জামান, মোয়াল্লেম মুসলেহীন ঝালকাঠির মাওলানা জালাল আহম্মদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ১ নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার সাফায়েত হোসেন, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন যুব মুসলিহীনের ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম পান্নু প্রমুখ।
https://slotbet.online/