• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এমপি’র নির্দেশনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন দিগন্ত নুরুল আলম নান্নু ভাই শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে: রফিকুল ইসলাম জামাল এমপি  আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক নান্নু  ৪৯ বছর পর বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার 

শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে: রফিকুল ইসলাম জামাল এমপি 

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

 

ঝালকাঠি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ এর সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল এমপি বলেন, শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে। ২০২০ সালে গঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দিয়ে এতোদিন ঝালকাঠি জেলা বিএনপি চলে আসছে। আহ্বায়ক কমিটি তিন মাস বা ছয় মাস থাকার কথা থাকলেও প্রায় ছয় বছর চলছে। এভাবে চলার কারণে নেতাকর্মীরা নিস্ক্রিয় হয়ে যাচ্ছে।

দলীয় কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এরকমভাবে দলীয় কার্যক্রম চলতে পারে না। দলের গতি বৃদ্ধির জন্য জেলা বিএনপিকে ঢেলে সাজানো উদ্যোগ নেয়া হবে। সেজন্য তিনি জেলার সকল ইউনিটের সুপার ফাইভসহ দায়িত্বশীল নেতাদের ভুমিকা গ্রহনের জন্য পরামর্শক প্রদান করেন।

৪ মে সোমবার বিকালে ঝালকাঠি সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিছুর রহমান আনিত, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা সাগর ও মিজান।

বক্তারা বলেন, অবিলম্বে জেলা বিএনপি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে। এমপিদের আশপাশ থেকে আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের সরানোর ব্যবস্থা করতে হবে। আওয়ামীলীগ ফ্যাসিবাদী দোসররা বিএনপি চালাতে চায় সেটা প্রতিহত করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/